ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে একের পর এক কৌশলগত সাফল্যের দাবি করলেও, তিন মাস পর এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বড় প্রশ্ন তিনি কি শেষ পর্যন্ত যুদ্ধেই হেরে যাচ্ছেন?
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের ওপর ব্যাপক সামরিক চাপ প্রয়োগের পরো দেশটির পারস্য উপসাগরীয় কৌশলগত প্রভাব, বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামানো যায়নি।
ফলে ট্রাম্প প্রশাসনের পূর্ণ বিজয়ের দাবি নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।


































































































































































































