গত শুক্রবার বেইজিংয়ে রাষ্ট্রীয় সফর শেষ করেছেন ট্রাম্প। এই সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে তাইওয়ানকে সমর্থন না দেওয়ার জন্য চাপ দেন। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।
বলপ্রয়োগ করে তাইওয়ান দখলের যে হুমকি চীন দিয়ে আসছে, তা মোকাবিলায় মার্কিন নিরাপত্তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দ্বীপরাষ্ট্রটি।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাইওয়ান ‘একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীনস্থ নয়।’


































































































































































































