ভোট গণনার দুই দিন আগে তৃণমূলের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ

ভোট গণনার দুই দিন আগে তৃণমূলের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনাপ্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় পাবলিক সেক্টর সংস্থার (পিএসইউ) কর্মীদের নিয়োগ করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেসের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, নির্বাচন কমিশনের ১৩ এপ্রিলের জারি করা নির্দেশিকা ‘যথাযথভাবে এবং অক্ষরে অক্ষরে পালন করতে হবে’। এই নির্দেশিকায় বলা হয়েছিল, গণনার কাজে নিয়োগ দেওয়া কর্মীদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মীদের মধ্য থেকে ‘র‍্যান্ডম সিলেকশনের’ মাধ্যমে নির্বাচন করতে হবে।

আদালত আজ শনিবার বলেছেন, প্রতিটি টেবিলের গণনাকারী আধিকারিক এবং সহ-গণনাকারীর মধ্যে অন্তত একজনকে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পিএসইউর কর্মী হতে হবে বলে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে আলাদা করে কোনো আদেশের আর প্রয়োজন নেই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।