হরমুজ প্রণালি খোলা রাখতে চায় চীন। চীন হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল আমদানি করে। তাই বেইজিং চায় এই গুরুত্বপূর্ণ নৌপথ খোলা থাকুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন।
ট্রাম্প আরও জানান, হরমুজ খোলা রাখার বিষয়ে কোনো সমঝোতা করতে সহায়তার প্রস্তাবও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
ট্রাম্পের দাবি, জ্বালানিই এখন চীনের সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, ‘তাদের সবচেয়ে বেশি দরকার জ্বালানি। আর আমাদের কাছে প্রচুর জ্বালানি আছে।’


































































































































































































