ট্রাম্পের গাজা পরিকল্পনায় ফিলিস্তিনিদের করের অর্থ ব্যবহারের প্রস্তাব

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ফিলিস্তিনিদের করের অর্থ ব্যবহারের প্রস্তাব

ইসরায়েলকে তাদের কাছে আটকে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) করের অর্থের একটি অংশ ট্রাম্পের শান্তি পর্ষদে দেওয়ার জন্য অনুরোধ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই অর্থ যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠন পরিকল্পনায় ব্যবহার করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন এখনো ইসরায়েলকে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানায়নি। এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনার বিষয়ে অবগত তিনটি সূত্র এ কথা বলেছে।

অন্য দুটি ফিলিস্তিনি সূত্র এই আলোচনার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তাদের মতে, করের অর্থের একটি অংশ গাজার মার্কিন-সমর্থিত অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে। বাকি তহবিল পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। তবে এ জন্য তাদের কিছু সংস্কার করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।