হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার থেকে এ প্রক্রিয়া শুরু হবে।
ট্রাম্প বলেছেন, যেসব দেশের জাহাজ প্রণালিতে আটকে আছে তাদের অনুরোধে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এ অভিযান চালানো হবে। তিনি এ জাহাজগুলোকে ‘নিরপেক্ষ ও নির্দোষ যাতায়াতকারী’ হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্পের ঘোষণার পর ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে যেকোনো মার্কিন হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।


































































































































































































