পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটিতে চার হাজার সেনা পাঠানোর একটি পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত বাতিল করার ঠিক এক সপ্তাহের মাথায় গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এ নতুন ঘোষণা দিলেন।
ট্রাম্পের এ সিদ্ধান্তের পিছনে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে সুসম্পর্কের ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


































































































































































































