ট্রাম্প ইরানের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন

ট্রাম্প ইরানের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন

ইরানের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধ বন্ধে ইরানের জবাব রোববার প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান।

ট্রাম্প লিখেছেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত “প্রতিনিধিদের” পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি—পুরোপুরি অগ্রহণযোগ্য।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের দেওয়া জবাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।