ট্রাম্পের মতো ৪৫ বছর আগে হিলটন হোটেলে হামলা হয়েছিল রিগ্যানের ওপরও

ট্রাম্পের মতো ৪৫ বছর আগে হিলটন হোটেলে হামলা হয়েছিল রিগ্যানের ওপরও

ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেলে দুটি পৃথক ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থল একই। ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেলে দুটি ঘটনাতেই যুক্তরাষ্ট্রের দুজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ওপর সশস্ত্র হামলার চেষ্টা করা হয়। প্রাণে বেঁচে যান তাঁরা। তবে দুটি ঘটনার মধ্যে ব্যবধান ৪৫ বছরের কিছু বেশি।

প্রথম ঘটনাটি ঘটে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। আর সর্বশেষটি ঘটল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ২০২৫ সালে নিজের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে এসেছেন তিনি।

সময়টা ১৯৮১ সালের ৩০ মার্চ। একটি অনুষ্ঠান শেষে হিলটন হোটেল থেকে বেরিয়ে আসছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। গাড়িতে উঠতে যাবেন, হঠাৎ গুলি ছোড়েন জন হিঙ্কলি জুনিয়র নামের একজন।

এ ঘটনায় গুরুতর আহত হন প্রেসিডেন্ট রিগ্যান। ফুসফুসে গুলি লেগে মারাত্মকভাবে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় তাঁর। রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের ওয়েবসাইটে বলা আছে, এ ঘটনায় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে ১২ দিন ভর্তি ছিলেন প্রেসিডেন্ট। এরপর হোয়াইট হাউসে ফেরেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।