যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তাঁর ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন।
ঘটনাটি স্থানীয় সময় শনিবার রাতের। ওয়াশিংটন হিলটন হোটেলে বসেছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ। তাতে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
জাঁকজমকপূর্ণ এ আয়োজনে হঠাৎ শোনা যায় বিকট শব্দ। জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।


































































































































































































