যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।
ওই সময় নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত সরে যেতে গিয়ে ট্রাম্প হুমড়ি খেয়ে পড়ে যান। স্থানীয় সময় শনিবার রাতে ঘটনাটি ঘটে ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলছিল।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে থাকার সময় হঠাৎ হোটেলের ভোজকক্ষে বিকট শব্দ শোনা যায়।


































































































































































































