ট্রাম্পের তাইওয়ান সম্পর্কে সম্ভাব্য ফোনালাপে ক্ষুব্ধ বেইজিং

ট্রাম্পের তাইওয়ান সম্পর্কে সম্ভাব্য ফোনালাপে ক্ষুব্ধ বেইজিং

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৮: ১৩আপডেট : ২১ মে ২০২৬, ১৮: ১৮ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে-এর সঙ্গে কথা বলতে চেয়েছেন। তবে ট্রাম্পের ফোনালাপের আগ্রহ ভালোভাবে নেয়নি চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র-তাইওয়ানের যেকোনো ‘আনুষ্ঠানিক যোগাযোগ’ এবং অস্ত্র বিক্রির বিরোধিতা করে চীন। একইসঙ্গে ওয়াশিংটনকে ‘ভুল সংকেত’ না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

বুধবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি তার সঙ্গে কথা বলব। আমি সবার সঙ্গেই কথা বলি। আমরা পরিস্থিতি ভালোভাবেই সামাল দিচ্ছি। তিনি আরো বলেন, তাইওয়ান ইস্যু নিয়ে আমরা কাজ করব। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র তাইপের পরিবর্তে বেইজিংকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকে কোনো মার্কিন প্রেসিডেন্ট ও তাইওয়ানের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি যোগাযোগ হয়নি। ফলে ট্রাম্পের সম্ভাব্য এই পদক্ষেপকে দীর্ঘদিনের কূটনৈতিক রীতিনীতির ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।