তুরস্কের ভয়ংকর সিনেমা ঢাকায় মুক্তি পাবে

তুরস্কের ভয়ংকর সিনেমা ঢাকায় মুক্তি পাবে

আজ শুক্রবার তুর্কি সিনেমা ‘সিচিন ৯’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাল্টিপ্লেক্সটি। তুরস্কের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘সিজ্জিন’ সিরিজের নবম কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন আলপার মেস্তচি, যিনি তুর্কি জিন, কালোজাদু ও অতিপ্রাকৃত হরর নিয়ে কাজ করার জন্য পরিচিত।

সিজ্জিন সিরিজটি তুর্কি হররের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। রেডিট ও হরর কমিউনিটিগুলোতে অনেক দর্শক এটিকে ‘খুব ভয়ংকর’ ও ‘ডার্ক’ হরর সিরিজ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে জিন, কালোজাদু ও বাস্তবধর্মী পরিবেশের কারণে সিরিজটি আন্তর্জাতিক হরর ভক্তদের কাছেও জনপ্রিয়।

সিনেমার কাহিনি একটি অন্ধকার, প্রাচীন অভিশাপকে কেন্দ্র করে নির্মিত, যা একটি রহস্যময় মৃত্যুর পর পুনরাবির্ভূত হয় এবং একটি পরিবারের বংশধারাকে প্রভাবিত করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।