উড়োজাহাজ কেন অ্যান্টার্কটিকা এড়িয়ে চলে

উড়োজাহাজ কেন অ্যান্টার্কটিকা এড়িয়ে চলে

উড়োজাহাজ চলাচলের অন্যতম বড় চালিকা শক্তি হলো যাত্রী এবং পণ্যের চাহিদা। বিশ্বের বিভিন্ন ব্যস্ততম রুট মূলত উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার মধ্যে সীমাবদ্ধ। উত্তর মেরু অঞ্চলের চারপাশেই এই বিশাল অর্থনৈতিক অঞ্চলগুলো অবস্থিত। ফলে ইউনাইটেড এয়ারলাইনস বা লুফথানসার মতো সংস্থাগুলো নিয়মিত আর্কটিক রুট ব্যবহার করে।

অ্যান্টার্কটিকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে স্থায়ী জনবসতি না থাকায় কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই। জনমানবহীন এমন দুর্গম অঞ্চল উড়োজাহাজগুলোর জন্য আর্থিকভাবে লাভজনক তো নয়ই, বরং ঝুঁকিপূর্ণ।

দুই মেরু অঞ্চলেই প্রচণ্ড ঠান্ডা থাকলেও অ্যান্টার্কটিকার আবহাওয়া অনেক বেশি ভয়াবহ। এটি পৃথিবীর শীতলতম এবং সবচেয়ে ঝোড়ো মহাদেশ। এখানে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া সাধারণ ব্যাপার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।