উড়োজাহাজের জ্বালানির দাম আবার কমে গেল

উড়োজাহাজের জ্বালানির দাম আবার কমে গেল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর থেকে বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে। এর ধারাবাহিকতায় দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম এ নিয়ে চলতি মাসে দুবার কমল। এবার কমল প্রতি লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা। এর আগে মাসের শুরুতে কমেছিল ২১ টাকা ৬৩ পয়সা।

যুদ্ধের পর মার্চে দুই দফায় ১০৭ টাকা এবং এপ্রিলে ২৪ টাকা ৭৯ পয়সা বেড়েছিল। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে তারা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।