উইম্বলডনে নেই কার্লোস আলকারাজ

উইম্বলডনে নেই কার্লোস আলকারাজ

কবজির চোট থেকে সেরে না ওঠায় উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। স্প্যানিশ তারকা গতকাল নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।

২৩ বছর বয়সী আলকারাজ বলেন, ‘আমার চোটের উন্নতি হচ্ছে এবং আগের চেয়ে অনেক ভালো বোধ করছি। কিন্তু দুর্ভাগ্যবশত, খেলার জন্য আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই। তাই কুইন্স ও উইম্বলডন—উভয় টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি।’

উইম্বলডনে গত বছর ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে যাওয়া আলকারাজ আরও বলেন, ‘দুটি টুর্নামেন্ট আমার জন্য ভীষণ স্পেশাল, খুব মিস করব। যত দ্রুত সম্ভব কোর্টে ফেরার চেষ্টা চালিয়ে যাব।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।