ইউক্রেন যুদ্ধের শেষ পথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেন যুদ্ধের শেষ পথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেন যুদ্ধ শেষ হতে চলেছে, এমনটা মনে হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মনের সে কথা মুখেও বলেছেন তিনি। আর এর কয়েক ঘণ্টা আগেই তিনি বলেছিলেন, এই যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে। রাশিয়ার ভিক্টরি ডে বা বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজে পুতিন ইউক্রেনে লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়েছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে হারানোর জাতীয় গৌরবের কথা স্মরণ করে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, ‘জয় সব সময় আমাদেরই হয়েছে, আমাদেরই হবে।’ ওই কথা বলার কয়েক ঘণ্টা পর ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি শেষের দিকে এগোচ্ছে।’

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করেই এ কথা বলেন পুতিন। তবে কীভাবে তা শেষ হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।