ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট প্রদান করছে। এই ডিগ্রি প্রদান করা হবে ৯ মে তারিখে। লিমন-বৃষ্টি যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাদের সম্মানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এক মিনিট নীরবতা পালন করবে।
লিমন-বৃষ্টি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত ছিলেন। তারা গত ১৬ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।
লিমনের লাশ ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে পাওয়া যায়। লিমন-বৃষ্টির সম্মানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা তাদের নাম তালিকায় রাখবে।


































































































































































































