উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামী অভিযোগ করেছেন, আমিরাত ইসরাইলের একটি প্রক্সি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ ধরনের অবস্থান ইরান কোনোভাবেই সহ্য করবে না।
উপসাগরীয় অঞ্চলে আমিরাত ক্রমশ একঘরে হয়ে পড়ছে। শুধু ইরানের সঙ্গেই নয়, সৌদি আরব, কাতার এবং ওমানের সঙ্গেও তাদের নানা বিষয়ে বিরোধ তৈরি হয়েছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতি চাপে রয়েছে এবং এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনা করা।


































































































































































































