পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ দলের ৩ সন্ত্রাসী আটক

পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ দলের ৩ সন্ত্রাসী আটক

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের ৩ জন সন্ত্রাসী আটক করা হয়েছে এবং একে-২২ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং চাঁদাবাজির সরঞ্জামাদিসহ পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর রনেল চাকমাসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

বুদংছড়া এলাকায় দুপুর ১২টায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদের থামানোর চেষ্টা করেন সেনাসদস্যরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।