যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন।
তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আরও বলেন, তার এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে।


































































































































































































