ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গ্রেনেডে 'আত্মঘাতী' সেনাদের প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। তিনি বলেছেন, যাঁরা বিনা দ্বিধায় নিজেদের উড়িয়ে দিয়েছেন, আত্মঘাতী হামলা চালিয়েছেন, তাঁরা নায়ক।
উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে এবং সেখানে অন্তত ১৫ হাজার সেনা পাঠিয়েছে। এখন পর্যন্ত ছয় হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন বলেছেন, যাঁরা আক্রমণের অগ্রভাগে পড়ে প্রাণ হারিয়েছেন, তাঁরা পার্টির অনুগত যোদ্ধা ও দেশপ্রেমী হিসেবে পরিচিত হতে পারেন।


































































































































































































