উয়েফা বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বুধবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগামী বিশ্বকাপ বাছাইয়ে দুই স্তরের নতুন একটি পদ্ধতি চালু করা হবে, যেটা অনেকটা চ্যাম্পিয়নস লিগের বর্তমান সংস্করণের মতো।
বাছাইপর্বে শীর্ষ স্তরে থাকবে ৩৬টি দেশ। ২০২৮-২৯ মৌসুমের পুনর্গঠিত উয়েফা নেশনস লিগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই দলগুলো নির্ধারণ করা হবে।
উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘এই নতুন ফরম্যাট দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য বাড়াবে এবং গুরুত্বহীন ম্যাচের সংখ্যা কমিয়ে আনবে।’


































































































































































































