ভেনেজুয়েলায় প্রথম বিদেশি নেতা হিসেবে গেলেন কলম্বিয়ার পেত্রো

ভেনেজুয়েলায় প্রথম বিদেশি নেতা হিসেবে গেলেন কলম্বিয়ার পেত্রো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দুই দেশের সীমান্ত এলাকায় ‘অপরাধ চক্র’ দমনে পরস্পরকে সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল শুক্রবার ভেনেজুয়েলায় দুই নেতার মধ্যে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলা মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর পেত্রোই দেশটিতে সফরকারী প্রথম কোনো বিদেশি নেতা।

ভেনেজুয়েলার সীমান্ত এলাকায় যৌথ সামরিক সহযোগিতার ঘোষণা দেওয়ার পর পেত্রো বলেন, কোকেন পাচার, অবৈধ সোনা, মানব পাচার ও বিরল খনিজসহ নানা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অপরাধচক্রগুলোর হাত থেকে সীমান্তকে রক্ষা করাই এ যৌথ সামরিক উদ্যোগের লক্ষ্য।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।