টি-টুয়েন্টিতে ছক্কা মারা কি স্রেফ ছেলেখেলা? প্রশ্নটা বৈভব সূর্যবংশীকে করলে হয়তো সে বলবে, 'তাই তো! দেখো না, আমি কত মারছি।' ক্রিকেটের যে সংস্করণে সবচেয়ে বেশি পেশিশক্তির আস্ফালন চলে, সেখানেই ১৫ বছর বয়সী এই কিশোর একের পর এক সব হিসাবনিকাশ ওলটপালট করে দিচ্ছে।
টি-টুয়েন্টিতে ১৯ বছর পূর্ণ হওয়ার আগে অর্থাৎ 'টিনএজার' হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় এই বিহারি বিস্ময় বালক এখন সবার ওপরে।
গত শনিবার জয়পুরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে সূর্যবংশী গড়েছেন আরও এক বিশ্ব রেকর্ড।


































































































































































































