ভিয়েতনামের কারাবন্দী ধনকুবের চুয়োং মি লানের দুটি বিলাসবহুল হাতব্যাগ বিক্রি হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ডলারের বেশি মূল্যে। দুটি ব্যাগই ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড এরমেসের বিরকিন ব্যাগ। কারাবন্দী চুয়োং মির কাছ থেকে এগুলো জব্দ করা হয়েছিল।
চুয়োং মি ভিয়েতনামের একটি বড় ব্যাংক থেকে অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। একই সঙ্গে তাঁকে ক্ষতিপূরণ হিসেবে ২ হাজার ৭০০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত জুনে এই ধনকুবেরের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। বিচার চলাকালে চুয়োং তাঁর ওই দুটি ব্যাগ নিজের কাছে রাখার চেষ্টা করেছিলেন।


































































































































































































