বিশ্বকাপ জিতেছেন অন্য দেশের হয়ে জন্মভূমির বাইরের খেলোয়াড়

বিশ্বকাপ জিতেছেন অন্য দেশের হয়ে জন্মভূমির বাইরের খেলোয়াড়

দেশের হয়ে বিশ্বকাপ খেলতে কে না চায়! তবু বিভিন্ন কারণে অনেকেরই জন্মভূমির হয়ে খেলা হয় না। প্রতি বিশ্বকাপেই অবশ্য কিছু খেলোয়াড় পাওয়া যায়, যাঁদের জন্ম এক দেশে, খেলছেন অন্য কোনো দেশের হয়ে। তবে জন্মভূমির বাইরের দলের হয়ে খেলে বিশ্বকাপ খেলার কীর্তি খুব বেশি নেই।

২২এখন পর্যন্ত বিশ্বকাপ হয়েছে ২২ বার। জন্মভূমির বদলে অন্য দেশের হয়ে বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের সংখ্যাও ২২।

৭সবচেয়ে বেশি ৭ ‘ভিনদেশি’ নিয়ে বিশ্বকাপ জিতেছে ইতালি।১৯৩৪ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলে ছিলেন বিদেশে জন্ম নেওয়া ৭ খেলোয়াড়। এর মধ্যে ৪ জনই আর্জেন্টিনার—আত্তিলিও দেমারিয়া, এনরিক গুইতা, লুইস মন্তি ও রাইমুন্দো ওরসি। এ ছাড়া আনফিলোগিনো গুয়ারিসি ব্রাজিলে, ফেলিস বোরেল ফ্রান্সে এবং মারিও ভার্গলিয়েন বর্তমান ক্রোয়েশিয়ায় জন্মেছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।