বিশ্বকাপ ও অলিম্পিক চ্যাম্পিয়ন খেলোয়াড়ের কীর্তি

বিশ্বকাপ ও অলিম্পিক চ্যাম্পিয়ন খেলোয়াড়ের কীর্তি

বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করা যেকোনো ফুটবলারের জন্যই সম্মানের। তবে খুব কমসংখ্যক খেলোয়াড়ই ফিফা বিশ্বকাপ এবং অলিম্পিক—দুই মঞ্চেই খেলার সুযোগ পেয়েছেন। আর বিশ্বকাপেও চ্যাম্পিয়ন, অলিম্পিকেও চ্যাম্পিয়ন—এমন কীর্তি বলা যায় বিরলই।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এই আসরের আগপর্যন্ত মাত্র ১৫ জন পুরুষ খেলোয়াড় এই অনন্য কীর্তি গড়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী সময়ে (১৯৪৫ সালের পর) মাত্র দুজন খেলোয়াড় এই সাফল্য পেয়েছেন। দুজনই আর্জেন্টিনার, লিওনেল মেসি এবং আনহেল দি মারিয়া।

মেসি ও দি মারিয়া ছাড়া এই কীর্তি আছে কাদের? সের্হিও বের্তোনি, আলফ্রেদো ফোনি, উগো লোকাতেল্লি ও পিয়েত্রো রাভা—ইতালির এই চার ফুটবলার ১৯৩৬ সালে বার্লিনে অলিম্পিক সোনা জেতার দুই বছর পর ১৯৩৮ সালের ফুটবল বিশ্বকাপ জেতেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।