ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তির পরিচয় শনাক্ত

ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তির পরিচয় শনাক্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর নাম কোল টমাস অ্যালেন। তাঁর বয়স ৩১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এসব তথ্য দিয়েছে।

ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন গতকাল শনিবার ওই নৈশভোজের আয়োজন করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট৴ লেডি মেলানিয়া ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ পাওয়া যায়। ট্রাম্প, মেলানিয়া ও মন্ত্রিপরিষদের সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ওই সন্দেহভাজনকে খালি গায়ে মাটিতে উপুড় হওয়া অবস্থায় দেখা যাচ্ছে। এ সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে আছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।