ইরানের সঙ্গে সংঘাতের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেছিলেন, যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে তেলআবিব একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে, এবং এখন ইসরাইলের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তে ওয়াশিংটনের প্রভাব নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের কৌশলগত দিক থেকে ইসরাইল ক্রমেই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিশেষ করে লেবানন ইস্যুতে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে অনেকেই এর বড় উদাহরণ হিসেবে দেখছেন।
চলমান ইরান সংঘাতের মাঝেই মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরাইল চলমান ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনাকে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।


































































































































































































