প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২: ৫৫ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে, যা অনেক ক্ষেত্রেই যুদ্ধ পরিস্থিতির রূপ নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১১টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৪১ দশমিক ১১ শতাংশ। বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থাই পরিস্থিতিকে অনেকটা শান্ত রাখতে সহায়তা করেছে। এদিকে, আসানসোল দক্ষিণ বিধানসভার গ্রামীণ নিমচা এলাকায় প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পুলিশের অভিযোগ, ভোটের দিনে একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু তিনি পাঁচটি গাড়ি নিয়ে বুথে যাওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, সকাল ১১টা পর্যন্ত মোট ২৬০টি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল, যেখানে বাকি ১৪২টি আসনে ভোট হবে। আর আগামী ৪ মে ফল ঘোষণার মধ্য দিয়ে এই বহু প্রতীক্ষিত নির্বাচনি লড়াইয়ের অবসান ঘটবে।
এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে, যা অনেক ক্ষেত্রেই যুদ্ধ পরিস্থিতির রূপ নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১১টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৪১ দশমিক ১১ শতাংশ। বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থাই পরিস্থিতিকে অনেকটা শান্ত রাখতে সহায়তা করেছে।
এদিকে, আসানসোল দক্ষিন বিধানসভার গ্রামীণ নিমচা এলাকায় প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পুলিশের অভিযোগ, ভোটের দিনে একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু তিনি পাঁচটি গাড়ি নিয়ে বুথে যাওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, সকাল ১১টা পর্যন্ত মোট ২৬০টি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ দায়ের করা হয়েছে।


































































































































































































