যুক্তরাজ্যে হামলার ঝুঁকি বেড়েছে, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

যুক্তরাজ্যে হামলার ঝুঁকি বেড়েছে, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকি হঠাৎ করেই বেড়ে গেছে। গোয়েন্দাদের অনুমান, আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে হামলার আশঙ্কা অনেক বেশি। পরিস্থিতি বিবেচনায় সেখানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে লন্ডনস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাস গত শুক্রবার এক বার্তায় যুক্তরাজ্যে বসবাসরত মার্কিন নাগরিকদের জনসমাগমস্থলে সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে স্কুল, গির্জা, পর্যটনকেন্দ্র এবং গণপরিবহনে সাবধানে থাকতে বলা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।