ইরান যুদ্ধ নিয়ে লন্ডন-ওয়াশিংটনের টানাপোড়েন এবং এপস্টিন কেলেঙ্কারির দীর্ঘ ছায়া—এই দুই প্রেক্ষাপটে আগামী সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।
বাকিংহাম প্যালেস ও যুক্তরাজ্য সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে সম্মান জানানোই এ সফরের মূল উদ্দেশ্য।
যুক্তরাজ্য সরকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে রাজা হিসেবে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তৃতীয় চার্লস।


































































































































































































