যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর বৃষ্টি হত্যা: শোকে স্তব্ধ মাদারীপুরের স্বজনরা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর বৃষ্টি হত্যা: শোকে স্তব্ধ মাদারীপুরের স্বজনরা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ১০ দিন নিখোঁজ থাকার পর শনিবার তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদা সুলতানা বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের জহির উদ্দিন আকন্দর মেয়ে। তার পরিবারের বসবাস ঢাকার মিরপুর পল্লবীতে হলেও গ্রামের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ডিএনএ পরীক্ষার ভিত্তিতে বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।