যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্য সহপাঠীরাও বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। তাঁদের কেউ ছুটেছেন ঢাকায় বৃষ্টির পরিবারের সদস্যদের কাছে, কেউ আবার বৃষ্টিকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফারজানা হক ফেসবুকে লেখেন, ‘কী অসহ্য কষ্ট লাগতেছে। শেষ এমন কষ্ট পাইছিলাম আমার ছোট বোনকে হারিয়ে। তুই চলে যাওয়ায় মনে হচ্ছে কোনো বান্ধবী না, নিজের আপন একটা বোন হারিয়ে ফেলছি।’
বৃষ্টি সব সময় হাসিখুশি থাকত। শুধু পড়ালেখায় নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে, বন্ধুদের সঙ্গে আড্ডাতেও ছিল তার সরব উপস্থিতি। এত প্রাণচঞ্চল একজন আমাদের মাঝে নেই, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।
মো. সোলেমান মিয়া, প্রাক্তন শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


































































































































































































