যুক্তরাষ্ট্রে চীনের গোপন থানা চালানোর দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রে চীনের গোপন থানা চালানোর দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রে চীন সরকারের হয়ে 'গোপন থানা' চালানোর দায়ে এক মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটিতে এই প্রথম এমন কোনো গোপন কেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। আদালতের জুরিবোর্ড জানিয়েছে, ৬৪ বছর বয়সী লু জিয়ানওয়াং ২০২২ সালের শুরুতে ম্যানহাটানের চায়নাটাউনে এই কেন্দ্র চালু করেন। তিনি চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের (এমপিএস) হয়ে কাজ করতেন। চীনের অবৈধ প্রতিনিধি হিসেবে কাজ করা এবং তথ্য–প্রমাণ ধ্বংস করে বিচারে বাধা দেওয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

একই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার এক মেয়রও পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধেও চীনের হয়ে অবৈধভাবে কাজ করার অভিযোগ রয়েছে। নিউইউর্কের ফেডারেল আদালতে এক সপ্তাহের বিচার শেষে এই রায় এল। প্রসিকিউটররা বলছেন, 'হ্যারি লু' নামের পরিচিত এই ব্যক্তির ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এই মামলার অন্য আসামি চেন জিন পিং গত ডিসেম্বরে নিজের দোষ স্বীকার করেছেন। তিনিও চীনের হয়ে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। এখন তাঁর সাজা ঘোষণার অপেক্ষা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।