যুক্তরাষ্ট্র হামলা চালালে কিউবার রক্তগঙ্গা বইবে

যুক্তরাষ্ট্র হামলা চালালে কিউবার রক্তগঙ্গা বইবে

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বলেছেন, যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে তার পরিণতিতে কিউবার রক্তগঙ্গা বইবে। তিনি বলেছেন, এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অভাবনীয় সংকট তৈরি করবে।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেছেন, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের অন্য যেকোনো দেশের মতো কিউবারও বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে বৈধ আত্মরক্ষার অধিকার রয়েছে।

গত জানুয়ারিতে কিউবার তৎকালীন মিত্র দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পর দেশটির জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।