মাসব্যাপী চলমান যুদ্ধবিরতির মধ্যে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখনো বহাল থাকার কথা বলায় তেলের দাম আবার কিছুটা কমে।
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার খবরে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক পর্যায়ে প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৩ ডলারে পৌঁছায়।


































































































































































































