যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের আগেই জার্মানি ভবিষ্যদ্বাণী করছিল

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের আগেই জার্মানি ভবিষ্যদ্বাণী করছিল

জার্মানি থেকে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এদিকে সামরিক জোট ন্যাটো বলছে, তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে।

জার্মান বার্তা সংস্থা ডিপিএকে দেওয়া সাক্ষাৎকারে পিস্টোরিয়াস বলেন, ইউরোপে বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনাদের উপস্থিতি দুই দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ।

ইরান যুদ্ধে ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্ৎসের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় হঠাৎ করে সেনা সরানোর সিদ্ধান্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।