যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক রোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে আদালতের নথিতে উল্লেখ করেছেন সরকারি আইনজীবীরা। সোমবার ফ্লোরিডার স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়াহর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তাকে জামিন ছাড়াই জেলে রাখার আবেদন জানিয়েছেন আইনজীবীরা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার জলপথ থেকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই পিএইচডি গবেষককে খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছিল।
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, ভয়াবহ তথ্য দিলেন তদন্ত কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নিহতরা হলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি।


































































































































































































