যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার জট খোলার চেষ্টা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার জট খোলার চেষ্টা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা। ১৬ এপ্রিল তাঁরা নিখোঁজ হন। গত শুক্রবার টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন তরুণকে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেপ্তার করা হয়। লিমনের রুমমেট ছিলেন আবুঘরবেহ।

বৃষ্টির মরদেহ এখনো শনাক্ত হয়নি। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে শুক্রবার লিমনের মহদেহ উদ্ধারের দুদিন পর আরও একটি মহদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

লিমনের মরদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে, তার থেকে কয়েক কিলোমিটার দূরের একটি জলাশয়ে পুলিশ মরদেহের ওই খণ্ডিত অংশ খুঁজে পায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।