যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার জলপথ থেকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই পিএইচডি গবেষককে খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছিল।

উদ্ধার হওয়া দেহাবশেষ পিনেলাস কাউন্টির একটি স্থান থেকে পাওয়া যায়। হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তরের তথ্যমতে, ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থের কাছাকাছি এলাকা যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের নিকটে সেখান থেকেই এটি উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে জামিল লিমন নামে আরেক শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে নিখোঁজ হন বৃষ্টি। পরে শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পার কাছাকাছি একটি সেতুর ওপর থেকে লিমনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।