আধুনিক মাশরুম চাষের পদ্ধতি নিয়ে কর্মশালা

আধুনিক মাশরুম চাষের পদ্ধতি নিয়ে কর্মশালা

দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন মাশরুমচাষি ও উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আধুনিক মাশরুম চাষ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। গত সোমবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) লাইফ সায়েন্সেস বিভাগ আয়োজিত কর্মশালায় নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন মাশরুমচাষিরা।

পুষ্টিগুণ বাড়ানো থেকে শুরু করে প্রান্তিক পরিবারের আয়ের উৎস মাশরুম একটি সম্ভাবনাময় ফসল। কিন্তু এর প্রসারের পথে দুটি বড় বাধা রয়ে গেছে দীর্ঘদিন ধরে—ক্ষতিকর ছত্রাকের সংক্রমণ ও যথাযথ বিপণন।

ছত্রাকের সংক্রমণ মোকাবিলায় আইইউবির লাইফ সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক জীবুন্নাহার খন্দকার প্রায় তিন বছর গবেষণা করে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।