বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর-নশরতপুর ভায়া বিহিগ্রাম সড়ক এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের আরেক নাম। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের সংস্কার ও সম্প্রসারণকাজ দুই বছরেও শেষ হয়নি। উল্টো নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফুঁসছে এই পথে চলাচল করা ১০ গ্রামের মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্রভাবশালী ঠিকাদারের কারণে সংশ্লিষ্ট বিভাগ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেও দাবি তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কার ও উভয় পাশে তিন ফুট করে মোট ছয় ফুট প্রশস্ত করার জন্য টেন্ডার আহ্বান করে।































































































































































































































