এআই ক্যামেরায় মামলা হয়েছে, ভুয়া বার্তায় জরিমানার তথ্য জানিয়ে মোবাইলে আসছে প্রতারক

এআই ক্যামেরায় মামলা হয়েছে, ভুয়া বার্তায় জরিমানার তথ্য জানিয়ে মোবাইলে আসছে প্রতারক

ট্রাফিক আইন মানাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরায় মামলা শুরুর পর নতুন এক প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা হয়েছে জানিয়ে জরিমানা পরিশোধ করতে মোবাইলে ভুয়া খুদে বার্তা পাঠাচ্ছে একটি প্রতারক চক্র। ইতিমধ্যে বেশ কয়েকজন এ ধরনের ভুয়া বার্তা পেয়েছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, এই বার্তার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে। এই লিংকে প্রবেশ না করতে সবাইকে অনুরোধ করেছেন তাঁরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।