আজহারীর ছবি ব্যবহার করে ওষুধ বিক্রির অভিযোগে দুই আসামির রিমান্ড

আজহারীর ছবি ব্যবহার করে ওষুধ বিক্রির অভিযোগে দুই আসামির রিমান্ড

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর নাম ও ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

পল্টন থানার সাইবার সুরক্ষা আইনে করা মামলায় আজ শুক্রবার (১৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মো. আবদুর রহমান মানিক ওরফে রাহাত (২৮) ও ফুরকান মিয়া (২২)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।