আলীকদমের দুর্গম এলাকায় হামের উপসর্গ বাড়ছে, টিকা নিয়ে অনাগ্রহ

আলীকদমের দুর্গম এলাকায় হামের উপসর্গ বাড়ছে, টিকা নিয়ে অনাগ্রহ

বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মাত্র ৩১ শয্যার হাসপাতালে এখন ৭২ জন রোগী রয়েছে। এদের মধ্যে হামের উপসর্গের রোগী রয়েছে প্রায় ৫০ জন। দুর্গম এলাকার রোগীর সুবিধার্থে কুরুকপাতা বাজারের অস্থায়ী ক্লিনিক পোয়ামুহুরীতে নিয়ে যাওয়া হয়েছে।

কুরুকপাতা বাজারের অস্থায়ী ক্লিনিকে কয়েক দিনের চিকিৎসায় ওই এলাকার আশপাশে হামের উপসর্গের রোগী কমে গেছে। কিন্তু সেখান থেকে আরও প্রায় ২৫ কিলোমিটার দূরে পোয়ামুহুরী ও আশপাশের দুর্গম ম্রো পাড়াগুলোতে রোগী বেড়ে গেছে।

এ কারণে কুরুকপাতা বাজারে অস্থায়ী ক্লিনিকে থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পোয়ামুহুরীতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পোয়ামুহুরীর বিদ্যামনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।