আলীকদমে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩ শিশু

আলীকদমে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩ শিশু

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার দুর্গম সিন্ধুমুখপাড়া এ ঘটনা ঘটে। এ নিয়ে ইউনিয়নটিতে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলো।

নিহত শিশুর নাম তাংতুই ম্রো (৮)। সে ইউনিয়নের প্রেন্নয় হোস্টেলের প্রথম বর্ষের শিক্ষার্থী। হোস্টেলটির পরিচালক উথোয়াইংগ্য মারমা বলেন, তাংতুই ম্রোকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।