গঙ্গাচড়ায় আলু সংরক্ষণে সুতলি পোকার আক্রমণ, কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে

গঙ্গাচড়ায় আলু সংরক্ষণে সুতলি পোকার আক্রমণ, কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে

রংপুরের গঙ্গাচড়ায় বসতবাড়িতে সংরক্ষণ করা আলু সুতলি পোকার আক্রমণে নষ্ট হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই নষ্ট আলু রাস্তার ধারে, খাল-বিলে ফেলে দিচ্ছেন। এমনিতেই আলুর বাজারদর কম, তার ওপর পোকার আক্রমণে আলু নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

আজ সোমবার সকালে গঙ্গাচড়ার কয়েকটি গ্রাম ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কৃষকেরা জানান, এ বছর আগাম বৃষ্টির কারণে কিছু আলু মাঠে রয়ে যায় এবং বৃষ্টিতে ভিজে যায়। পরে বাড়িতে সংরক্ষণের এক পর্যায়ে এসব আলুতে পোকার আক্রমণ শুরু হয়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, আলুতে আর্দ্রতা বেশি থাকলে সুতলি পোকার আক্রমণ হয়। এ জন্য কৃষকদের আগে থেকেই পরামর্শ দেওয়া হয়েছিল—আলু ফ্যানের বাতাসে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। নিয়মিত আলু বাছাই করতে হবে এবং আলুর ওপর ছাই, বালু বা কাঠের গুঁড়ার আবরণ দিতে হবে। এ ছাড়া বিষকাঁঠালি বা নিমপাতার গুঁড়া ব্যবহার করলে সুতলি পোকার আক্রমণ কমে। কিন্তু বেশির ভাগ কৃষক বাড়িতে আলু স্তূপ করে রাখায় এ সমস্যা দেখা দিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।