ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর-আশুগঞ্জে ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ আট বছরেও শেষ হয়নি। এ দিকে ভারী বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
আঞ্চলিক এ মহাসড়কের জন্য ভূমি অধিগ্রহণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৯৬ কোটি ৬২ লাখ টাকা। তবে ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ে কয়েকটি মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের সূত্রে জানা যায়, ‘ভূমি অধিগ্রহণ হয়নি, এটাই মূল সমস্যা।’































































































































































































































